কালির বাজার কলেজ, কালির বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর — ফরিদগঞ্জ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে তৎকালীন চাঁদপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর হায়দার খান মহোদয় ১৭/০৭/১৯৯৫ ইং তারিখে বিশাল জনসভার মাধ্যমে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আমির হোসেন পাটওয়ারী, মো: আছলাম মিয়া, এ.জেড.এম.শাহজাহান চৌধুরী, মো: তছলিম উদ্দিন চৌধুরী, মো: হারন অর রশিদ, মো: নূরুল ইসলাম পাটওয়ারী, মো: এসহাক মৃধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা বিস্তারের অঙ্গীকার থেকে কলেজটি প্রতিষ্ঠিত হয়, যাতে কালির বাজার এবং আশপাশের এলাকার মেধাবী কিন্তু সুযোগ-বঞ্চিত শিক্ষার্থীরা মাধ্যমিকোত্তর শিক্ষা লাভ করতে পারে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি নৈতিকতা, জ্ঞানচর্চা ও মানসম্মত শিক্ষার আদর্শে পরিচালিত হয়ে আসছে।
আজ এই প্রতিষ্ঠান শত শত শিক্ষার্থীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে দিচ্ছে এবং সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। মো: আলমগীর হায়দার খান, এমপি, চাঁদপুর-৬
প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ী, কালির বাজার কলেজ ফরিদগঞ্জ উপজেলার একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকাশ ও বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিসীম। এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা কলেজের সকল একাডেমিক, প্রশাসনিক ও...
কালির বাজার কলেজ, কালির বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর — ফরিদগঞ্জ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে তৎকালীন চাঁদপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর হায়দার খান মহোদয় ১৭/০৭/১৯৯৫ ইং তারিখে বিশাল জনসভার মাধ্যমে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আমির হোসেন পাটওয়ারী, মো: আছলাম মিয়া, এ.জেড.এম.শাহজাহান চৌধুরী, মো: তছলিম উদ্দিন চৌধুরী, মো: হারন অর রশিদ, মো: নূরুল ইসলাম পাটওয়ারী, মো: এসহাক মৃধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা বিস্তারের অঙ্গীকার থেকে কলেজটি প্রতিষ্ঠিত হয়, যাতে কালির বাজার এবং আশপাশের এলাকার মেধাবী কিন্তু সুযোগ-বঞ্চিত শিক্ষার্থীরা মাধ্যমিকোত্তর শিক্ষা লাভ করতে পারে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি নৈতিকতা, জ্ঞানচর্চা ও মানসম্মত শিক্ষার আদর্শে পরিচালিত হয়ে আসছে।
আজ এই প্রতিষ্ঠান শত শত শিক্ষার্থীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে দিচ্ছে এবং সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। মো: আলমগীর হায়দার খান, এমপি, চাঁদপুর-৬
আসসালামু আলাইকুম। শিক্ষাই জাতির মেরুদণ্ড-এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে কালির বাজার কলেজ শুরু থেকেই আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যাবলি, শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য সহজেই অভিভাবক, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের কাছে পৌঁছে যাবে-এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমি আশা করি, এই ওয়েবসাইট হবে বিদ্যালয় ও সমাজের মধ্যে একটি সেতুবন্ধন, যা শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও উন্নত চরিত্র গঠনে অনুপ্রেরণা যোগাবে। সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাঁদের সহযোগিতায় এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, এই বিদ্যালয় আরও সমৃদ্ধ হোক এবং জাতি গঠনে অনন্য ভূমিকা রাখুক। আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা। সভাপতিকালির বাজার কলেজ কালির বাজার, ফরিদগঞ্জ, চাদঁপুর।